অদ্ভূতুড়ে সিরিজ
বনি - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Boni Sirshendu Mukhopadhyay
বনি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সিরিজঃ অদ্ভূতুড়ে সিরিজ
পৃষ্ঠাঃ ১০৩
গল্পের শুরু হয় আমেরিকা প্রবাসী এক বাঙালি দম্পতিকে নিয়ে। একদিন তারা গাড়ি নিয়ে যাওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে কিন্তু তারপর ও বিস্ময়কর ভাবে তাদের কোনো কিছুই হয় না। এর কিছুদিন পড়ে তাদের ছেলে বনি জন্ম নেয়। কিন্তু সে আর দশটি ছেলের মত নয়,মগজ আর চোখ বাদে শরীরের প্রায় পুরো পার্ট অসার। তাই নিউরো সার্জন ডক্টর ক্রিল তার মস্তিস্কের পরীক্ষা করতে যায় কিন্তু তিনি এক অদ্ভুত চক্রের বাধা পান। এদিকে কলকাতার এক শখের বৈজ্ঞানিক এর বাসায়ও অদ্ভুত কর্মকান্ড শুরু হয়। সারা এলাকায় লোড শেডিং হোলেও তার বাসায় কারেন্ট থাকে ,সাদা - কালো টিভি রঙিন ছবি দেখানো শুরু করে তাতে আবার আমেরিকার এনবিসি এর খবর(!)যাতে বনির খবর দেখায় কারণ ততদিনে বনি কিছু অতিপ্রাকিতিক ক্ষমতা দেখানো শুরু করেছে।তার সাথে এক চিনা বৈজ্ঞানিক এর খবর ও দেখায় যে তার এক মুল্যবান আবিষ্কার হারিয়েছে।এখন বনির সাথে চিনা বৈজ্ঞানিক এর সম্পর্ক আর এই দুই ঘটনার সাথে কলকাতার ঘটনার কি সম্পর্ক তা জানতে পড়তে হবে বইটি .
শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর কয়েকটি সংলাপে দারুণ একটা রহস্য লেখা। পশ্চিমবঙ্গের রহস্য বই লেখকদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর নাম সবার আগে আসে। রহস্য সমগ্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বিখ্যাত হরর উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে ঐ একই পত্রিকার পূজাবার্ষিকীতে ঘুণ পোকা নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি। এরই ধারাবাহিকতায় অদ্ভূতুড়ে সিরিজ রচনা করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত। শীর্ষেন্দু মুখোপাধ্যায় মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান।
অদ্ভূতুড়ে সিরিজ
আমরা কোন বইয়ের পিডিএফ তৈরি করি না। ইন্টারনেট হতে সংগ্রহ করে শেয়ার করি মাত্র। তাই কপিরাইট সংক্রান্ত দায়দায়িত্ব আমরা বহন করি না। কোন পিডিএফ সম্পর্কে লেখক বা প্রকাশকের অভিযোগ থাকলে ইমেইল করুন। যত দ্রুত সম্ভব তা মুছে ফেলা হবে। আরো জানতে দেখুন https://cutt.ly/bzPORIr
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আমরা কোন বইয়ের পিডিএফ তৈরি করি না। ইন্টারনেট হতে সংগ্রহ করে শেয়ার করি মাত্র। তাই কপিরাইট সংক্রান্ত দায়দায়িত্ব আমরা বহন করি না। কোন পিডিএফ সম্পর্কে লেখক বা প্রকাশকের অভিযোগ থাকলে ইমেইল করুন। যত দ্রুত সম্ভব তা মুছে ফেলা হবে। আরো জানতে দেখুন https://cutt.ly/bzPORIr

Post a Comment
0 Comments